ঘুমপরী



রাত বাড়ে রাতের নিয়মে
আমার ঘুমপরী আসে না
সে আরো আরো দূরে সরে যায়
কি যে হয় আমার

মাথার ভেতর দুঃসহ যন্ত্রনা
আমি চিৎকার করে ডাকি
কোন শব্দ কানে আসে না
ঘুমপরীকে মনে করতে চেষ্টা করি
কতদিন যে তাকে দেখি না
আমার চোখে কিছুই ভাসে না
নিরন্তর চেষ্টা করে যাই
আর রাত বাড়ে রাতের নিয়মে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন