গানের কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গানের কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মন চিনলো না রে


মন চিনলো না রে
যারে রাখি বুকে ধরে
জলের ভেতর আগুন জ্বলে
দুখের নদী বইয়া চলে
তারে রাখি ধরে
রাখি ধরে চোখের ও জলে

দিয়েছি ডুব অথৈ জলে একা
কোথাও পাইনি বলে
খুঁজি তবু ভাবি হবে দেখা
ডুবি শুধুই অতলে
তারে রাখি ধরে
রাখি ধরে চোখের ও জলে

মেনেছে সব এই তো নিয়তি
সময় থমকে চলে
আমি হারাই আঁধার কোনো পথে
তুমি আসোনি বলে
তারে রাখি ধরে
রাখি ধরে চোখের ও জলে

মন চিনলো না রে
যারে রাখি বুকে ধরে

----------------------
মন - ন্যান্সি এবং রাজিব

আমার প্রিয় কিশোর কুমারের তিনটি গান


চিরদিনই তুমি যে আমার 

চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী…সঙ্গী…আমরা অমর সঙ্গী।।

এতো কাছে রয়েছ তুমি
আরো কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই।

আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি।।

এ জীবন ফুরিয়ে যেদিন
পাব এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দু’জনার এই দুটি মন।

হৃদয়ের সব কবিতায়
ঝড়ে পড়ে ছন্দ তারই।।
 

আমার পূজার ফুল

আমার পূজার ফুল
ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা
মালা গেঁথে রেখেছি
পরাবো তোমায়
তুমি যেন ছিঁড়ে ফেলোনা।।

যে কথা যায়না বলা
শুধু বোঝা যায়
মনের গভীরে
শুধু আলো হয়ে যায়
সে রঙিন আলোর দীপ কোনদিনও
নিভে যাবেনা।।

জানিনা কেমন করে কি দেবো তোমায়
মন ছাড়া আর কিছু নেইতো আমার
সুখের শ্রাবণ যদি মেঘ নিয়ে আসে
ভিজে যাবো অঙ্গনে তোমার বরষায় বসে
বিজলীর আগুনেতে লেখা নাম
কোনদিনও মুছে যাবেনা।।


আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
 
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো

হাওয়ার গল্প আর
পাখীদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো

এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালোবাসা বাসি
শুধু গান আর হাসাহাসি

রঙের বরষা ঐ
নেমেছে যে দেখো ফুলে ফুলে
দুটি হাত তুলে
আমাকে আরো কাছে ডাকো

আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়



আমার কেন তোমায় শুধু

দেখতে ইচ্ছা হয়

মনের চোখের জল শুকাইয়া

কান্না চাপতে হয়

জ্বলে আগুন পরবাসী

বুকের ও ভিটায়

চোখের দেখা না দেখিয়া

অন্তরা পুড়ায়


আমার কেন তোমায় শুধু

দেখতে ইচ্ছা হয় !!


ভবঘুরে জীবন নিয়া

আমি অপয়া

তবু কেন তোমার তরে

লাগে যে মায়া

জ্বলে আগুন পরবাসী

বুকের ও ভিটায়

চোখের দেখা না দেখিয়া

অন্তরা পুড়ায়

আমার কেন তোমায় শুধু

দেখতে ইচ্ছা হয়


মনে ভাসে সারা লগন

তোমারি ছবি

তোমার লাগি বিবেক পুড়ি

ছাই হল সবই

জ্বলে আগুন পরবাসী

বুকের ও ভিটায়

চোখের দেখা না দেখিয়া

অন্তরা পুড়ায়

আমার কেন তোমায় শুধু

দেখতে ইচ্ছা হয়

মনের চোখের জল শুকাইয়া

কান্না চাপতে হয়

জ্বলে আগুন পরবাসী

বুকের ও ভিটায়

চোখের দেখা না দেখিয়া

অন্তরা পুড়ায়

জ্বলে আগুন পরবাসী

বুকের ও ভিটায়

চোখের দেখা না দেখিয়া

অন্তরা পুড়ায় !!

কেন দূরে থাকো?

কেন দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো ||
কেন দূরে থাকো?


মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে ||
সে মধুর স্বপ্ন ভেঙ্গো নাকো
কেন দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো
কেন দূরে থাকো?

ভাবে মাধবী সুরভী তার বিলায়ে
যাবে মধুদের সুরে সুরে মিলায়ে ||

তোমারি খেয়ালে ক্ষনে ক্ষনে
কত কথা জাগে মোর মনে ||
চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো
কেন দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো
কেন দূরে থাকো???

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না ।।

রোজ এখানে সূর্য ওঠে
আশার আলো নিয়ে
হৃদয় আমার ধন্য যে হয়
আলোর পরশ পেয়ে ।।

সে মাটি ছেড়ে অন্য কোথাও
যেতে বলিস না
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না

রক্তে যাদের জেগেছিল
স্বাধীনতার নিশা
জীবন দিয়ে রেখে গেছে
মুক্ত পথের দিশা
সে পথ ছেড়ে ভিন্ন পথে
যেতে বলিস না
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না
যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না ।।

এক পায়ে নূপুর

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?


বলবো না আকাশের চাঁদ এনে দেবো
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি
হোক যত ঝড় বন্যা
এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?

নয় মিছে আশা নয় শুধু ভালবাসা
নই অকারন প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী
আজব এক বন্ধুততো
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলোওওও
চাঁদের আলো আজ যদি ভাল লাগে
কাল হয়ে যায় ঝাপসা
আমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না
যত ভালবাস তারেএএ
দূরে রয়ে যাবে
তা কি তুমি জানো না?

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?


[---তপু এবং আনিলা---]

আজব রঙ্গিলা

চোখের জলে বাধঁলে তারে
যায় কি ভোলা হায়
অচিনপুরের অচিনপাখি উড়াল দিয়া যায়
মাটির দেহ মাটি হবে
মাটির বিছানায়
আরশিনগর কোথায় কেমন
রইল অজানাই

তাই আজব গলির আজব বাড়ি
আজব বাসিন্দা
তাই আজব পাখির আজব খাঁচা
আজব রঙ্গিলা রে
আজব রঙ্গিলা
আমি কেন লালন হইলাম না
আমি কেন জগী হইলাম না
আমি কেন রবী হইলাম না রে বন্ধু
আমি কেন দুখু হইলাম না???


কে বা কারে রাখে মনে দুখের ও দিনে রে হায়
সুখের তরী দিলো পাড়ি বলো ক’জনায়
বিরহেরো অনলেতে পুড়িয়া অন্তর ও রে
হারাইলাম আপন ঠিকানা স্বপ্ন বাসর
তাই জটিল মনের জটিল পাশা
জটিল মন্দিরা
তাই জটিল দেবীর জটিল ভাষা
জটিল রঙ্গিলারে জটিল রঙ্গিলা
চোখের জলে বাধঁলে তাহারেএএ



চোখের জলে বাধঁলে তারে
যায় কি ভোলা হায়
অচিনপুরের অচিনপাখি উড়াল দিয়া যায়
মাটির দেহ মাটি হবে
মাটির বিছানায়
আরশিনগর কোথায় কেমন
রইল অজানাই
তাই আজব গলির আজব বাড়ি
আজব বাসিন্দা
তাই আজব পাখির আজব খাঁচা
আজব রঙ্গিলা রে
আজব রঙ্গিলা
আমি কেন পাথর হইলাম না
আমি কেন গণক হইলাম না
আমি কেন গয়াল হইলাম না রে বন্ধু
আমি কেন বাউল হইলাম না???



[The trap এর গান]