দুঃখ দুঃখ দুঃখ পেলাম আমি



দুঃখ দুঃখ দুঃখ পেলাম আমি
ফিরছিলাম ভার্সিটি থেকে
সূর্য ডুবে গেছে, গোধূলী লগ্ন।
মৃদুমন্দ বাতাস বইছে-


একাকী রিকশায় বসে,
হৈমন্তী বাতাসে ভালোই লাগছিল।
এমন সময় আটকালাম জ্যামে !
হঠাৎ দেখি –
পাশের রিকশায় একজোড়া কপোত-কপোতী।
ওদের প্রেমালাপ, অপ্রয়োজনীয় হাসি
ছেলেটির গায়ে মেয়েটির অযাচিতভাবে ঢলে পরা
কখনো বা অভিমানী কিল;
আমার মনটাই খারাপ করে দিলো –

দুঃখ দুঃখ দুঃখ পেলাম আমি ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন